বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল উপজেলায় শুরু হয়েছে দাওয়াতি ও গণসংযোগ অভিযান।
কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় বাউফল উপজেলা মসজিদ থেকে আসরের নামাজ আদায়ের পর দাওয়াতি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির মাওলানা মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ইসলামের আদর্শ, শান্তি, ন্যায় ও ইনসাফের বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌরসভা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও সেক্রেটারিসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা।
দাওয়াতি কার্যক্রম চলাকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ঘোষিত এই দাওয়াতি ও গণসংযোগ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মানুষের কাছে ইসলামের শান্তি, ন্যায় ও ইনসাফের আদর্শ তুলে ধরাই এ অভিযানের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে। মানুষের কল্যাণ, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।