শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

ফতুল্লায় উৎসবের আমেজ: রাষ্ট্রপতির আসনে মির্জা ফখরুল, রুহুল আমিনের ফুলেল শুভেচ্ছা

মো. সোহেল আহমেদ / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার।

এক অভিনন্দন বার্তায় রুহুল আমিন সিকদার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও রাজপথের পরীক্ষিত নেতা দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ায় দেশের সাংবিধানিক কাঠামোর ভিত্তি আরও সুদৃঢ় হবে। তাঁর নেতৃত্ব দেশের আইন ও গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্তের উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বিজয়ী হন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এ ঐতিহাসিক নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট সংগৃহীত হয়। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর