সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রক্তাক্ত আর্জেন্টিনার হৃদয়, বিশ্বফুটবলের নতুন রাজা স্পেন! যুবদল সভাপতিকে ‘টাকা খোর’ বলে ফেসবুক পোস্ট, সোনারগাঁ বিএনপিতে তীব্র ক্ষোভ বিশ্বকাপ ফাইনালের আগে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎ না এলে ঘেরাওয়ের হুঁশিয়ারি বরগুনায় ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন: অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় শীতলক্ষ্যায় জাহাজে ডিবি পুলিশের অভিযান: ১৩’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’ জিম্মি পরিবহন চালকরা নেত্রকোনা টিটিসির দক্ষ প্রশিক্ষণে বদলে যাচ্ছে তরুণ-তরুণীদের ভবিষ্যৎ নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধে বিধবা নারীকে মারধর, বসতভিটায় হামলা ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি কবির মল্লিক গ্রেপ্তার

বিশ্বকাপ ফাইনালের আগে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎ না এলে ঘেরাওয়ের হুঁশিয়ারি

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Oplus_0

বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরুর আগেই নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনী এলাকায় ট্রান্সফরমার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১৯ জুলাই) রাতে একটি পাঁচতলার সামনে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর ছিঁড়ে পড়া বিদ্যুতের তার পাশের গ্যাস রাইজারের ওপর পড়ে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। ওই তার থেকে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গ গ্যাস রাইজারে লাগলে মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা সম্মিলিত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লাইন ও সরঞ্জাম মেরামতের কাজ শুরু করে।

এদিকে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে চরম উচ্ছ্বাসের মুহূর্তে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে প্রস্তুতি নেওয়া এলাকাবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা ও ফুটবলপ্রেমীদের অভিযোগ, খেলা শুরুর আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে তারা ঐক্যবদ্ধভাবে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিতে বাধ্য হবেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিও জানান তারা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা জরুরি ভিত্তিতে সংযোগ সচলের কাজ চালিয়ে যাচ্ছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর