নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান একটি জাহাজ থেকে ১৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৯জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
অভিযানটির নেতৃত্বে ছিলেন ডিবি’র গ-জোনের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মান্নান। তাঁর সংগে থাকা একটি চৌকস আভিযানিক দল দুপুর প্রায় চার টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া টু কাঞ্চনগামী সড়কের শুকতারা ট্রান্সপোর্ট ঘাটের উত্তর দিকে শীতলক্ষ্যা নদীর ওপর ভাসমান অবস্থায় থাকা ‘এম ভি এন ডি ই -১৯’ নামক একটি জাহাজে তল্লাশি চালায়।
এ সময় জাহাজটি থেকে ১৩’শ পিস ইয়াবাসহ হাতেনাতে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নের নুরনীয়া (হাফেজ বাড়ী পূর্বপাড়া) এলাকার মৃত নুর নবীর ছেলে।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।