রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে! আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!

চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস, কোচ, কার-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-১২২৩)-এর অন্তর্ভুক্ত চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩-এর প্রধান কার্যালয়ে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন- মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস, কোচ, কার-মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং চট্ট-১২২৩)-এর সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব শাহ আলম দিপু।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক শামছুল আলম শামীম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন নানু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মান্না আহমদ, সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল আহমদ, কার্যকরী সদস্য রুমেল আহমদ, সানুর মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর