মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি এমপির ‘পিএস’-এর নাম ভাঙিয়ে ডিপো দখলের চেষ্টা, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রাশেদ গ্রেপ্তার আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ স্কুলছাত্রী আফরা হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর লাশ দাফনে পুলিশ-নেতাদের ‘আপস’ তানজিলা মৃত্যুর আসল সত্য আড়ালে? ‎বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক প্রদান

মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম

মশাহিদ আহমদ, মৌলভীবাজার / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে আগস্ট-২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন,মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। সোমবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আগস্ট মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন- মোঃ সাইফুল ইসলাম। তাঁর এই অর্জনকে জেলা পুলিশের পক্ষ থেকে কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন- পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন- সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জুড়ী ট্রাফিকের টিএসআই মোঃ আলাউদ্দিন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আবু হানিফ।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের এ অর্জনে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর