রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার কুতুবপুরে মীরুর অপরাধ সাম্রাজ্য টিটুর নিয়ন্ত্রনে! আমতলীতে জমি- জমা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত আমতলীতে ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ!

মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসনের তিনজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ওয়াবদা রোড ও বনশ্রী রোড এলাকায় পরিচালিত অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলা দায়ের করে সর্বমোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মৌলভীবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৬৬ ধারা মোতাবেক ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সময়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ ওয়াবদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন- ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারা মোতাবেক ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৯২(১) ধারা মোতাবেক পরিচালিত অভিযানে ৫টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর