বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গঠনে ভূমিকা রাখছে ছাত্র জমিয়ত আমতলীর টিএসআই নারায়ণ চন্দ্র জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, পুরস্কার পেলেন পঞ্চমবার আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা মূল হোতা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ ‘কুখ্যাত ডাকাত’ খোকন চোক্কাসহ ৩ জন গ্রেফতার বন্দরে পূজার মেলায় ৩ যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ ফতুল্লায় ভুল চিকিৎসায় ‘মেডি স্টার’ হাসপাতালে মা ও গর্ভের সন্তানের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি

ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্যসস্তাপুর ও শিবু মার্কেট এলাকায় মাদকের রমরমা বাণিজ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজনৈতিক পালাবদল ঘটলেও এলাকার পুরোনো অপরাধ সিন্ডিকেট ও মাদক নেটওয়ার্কের মূলে কোনো আঁচড় পড়েনি। বরং নতুন পরিচয়ে আগের মতোই বহাল তবিয়তে চলছে মাদক ব্যবসা। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, খসরু ও মজিবর নামক আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এলাকায় মাদকের এই স্বর্গরাজ্য গড়ে উঠেছে।

​অনুসন্ধানে স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত রাজনৈতিক নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এই মজিবর ও খসরু। সে সময় থেকেই ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে একক আধিপত্য বজায় রেখেছিলেন তাঁরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকাবাসী আশা করেছিল অপরাধের এই সাম্রাজ্যের পতন ঘটবে। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি, বরং রাজনৈতিক পালাবদলের পর বিএনপির কিছু নেতাদের ছত্রছায়ায় আগের চেয়েও বেশি বেপরোয়া হয়ে উঠেছে মজিবর ও খসরু।

স্থানীয়দের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী, খসরুর ভাগনে পরিচয়ে নাদিম এবং তাঁর শ্যালক সোহেলসহ একটি চক্র সরাসরি মাঠে নেমে মাদক বাণিজ্য পরিচালনা করছে। একাধিক খুচরা বিক্রেতা ও এজেন্টের মাধ্যমে সস্তাপুর ও শিবু মার্কেটের অলিগলিতে এখন হাতের নাগালেই মিলছে ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন মাদকদ্রব্য। আবাসিক এলাকায় প্রকাশ্যে এমন অবৈধ কারবার চললেও ভয়ে মুখ খুলতে সাহস পান না সাধারণ মানুষ।

ফতুল্লার জনবহুল এই এলাকায় মাদকের অবাধ বিস্তার কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাচ্ছে না, বরং তা এলাকার উঠতি তরুণ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অভিভাবকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে এই আশঙ্কায়, তাঁদের সন্তানরা সহজেই মাদকের ভয়াল গ্রাসে জড়িয়ে পড়ছে। সচেতন মহলের মতে, বর্তমান তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এই নেটওয়ার্কের শেকড় উপড়ে ফেলা অত্যন্ত জরুরি।

অতীতে রাজনৈতিক পরিচয় ও পেশিশক্তির জোরে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও বহাল থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। মজিবর ও খসরুর রাজনৈতিক সাইনবোর্ড বদলে গেলেও অপরাধের দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ।

​মাদকের এই বিষাক্ত জাল ছিন্ন করতে অবিলম্বে যৌথ অভিযান পরিচালনা করে মাদকের মূল সরবরাহকারী ও গডফাদারদের চিহ্নিত করে মাদকের কালো হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ফতুল্লার সস্তাপুর ও শিবু মার্কেটবাসী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর