সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রক্তাক্ত আর্জেন্টিনার হৃদয়, বিশ্বফুটবলের নতুন রাজা স্পেন! যুবদল সভাপতিকে ‘টাকা খোর’ বলে ফেসবুক পোস্ট, সোনারগাঁ বিএনপিতে তীব্র ক্ষোভ বিশ্বকাপ ফাইনালের আগে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎ না এলে ঘেরাওয়ের হুঁশিয়ারি বরগুনায় ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন: অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় শীতলক্ষ্যায় জাহাজে ডিবি পুলিশের অভিযান: ১৩’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’ জিম্মি পরিবহন চালকরা নেত্রকোনা টিটিসির দক্ষ প্রশিক্ষণে বদলে যাচ্ছে তরুণ-তরুণীদের ভবিষ্যৎ নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধে বিধবা নারীকে মারধর, বসতভিটায় হামলা ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি কবির মল্লিক গ্রেপ্তার

বরগুনায় ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Oplus_131072

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল আন্ধারমানিক এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামের ইব্রাহীম খানের ছেলে আবু হুরাইয়রা ওরফে ইমন (২৪) এবং ফুলঝুড়ি ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের হারুনের ছেলে সোলায়মান (২৬)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বরগুনাজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর