সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
যুবদল সভাপতিকে ‘টাকা খোর’ বলে ফেসবুক পোস্ট, সোনারগাঁ বিএনপিতে তীব্র ক্ষোভ বিশ্বকাপ ফাইনালের আগে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎ না এলে ঘেরাওয়ের হুঁশিয়ারি বরগুনায় ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন: অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় শীতলক্ষ্যায় জাহাজে ডিবি পুলিশের অভিযান: ১৩’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’ জিম্মি পরিবহন চালকরা নেত্রকোনা টিটিসির দক্ষ প্রশিক্ষণে বদলে যাচ্ছে তরুণ-তরুণীদের ভবিষ্যৎ নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধে বিধবা নারীকে মারধর, বসতভিটায় হামলা ফতুল্লায় ৪৭ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি কবির মল্লিক গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব

নেত্রকোনা টিটিসির দক্ষ প্রশিক্ষণে বদলে যাচ্ছে তরুণ-তরুণীদের ভবিষ্যৎ

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোঃ বাবুল / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে ও বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত এ প্রতিষ্ঠানটি দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বিভিন্ন স্বল্পমেয়াদি ও বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে।

বিদেশগামী কর্মীদের জন্য তিন দিনের বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে নিরাপদ অভিবাসন, বিদেশের কর্মপরিবেশ, শ্রম আইন, শ্রমিকের অধিকার, ভাষা ও সংস্কৃতি, আর্থিক ব্যবস্থাপনা এবং নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। ফলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতা কাজে লাগাতে সক্ষম হন।

এছাড়াও তিন মাসব্যাপী বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বেকার তরুণ-তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান ও চাকরির সুযোগ সৃষ্টি করে আসছে।

এ বিষয়ে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে বিদেশগামী কর্মীদের জন্য তিন দিনের বিশেষ প্রশিক্ষণ কোর্স রয়েছে। পাশাপাশি তিন মাসব্যাপী বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং, অটোমোটিভ মেকানিক্স, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড, কম্পিউটার অপারেশন, ড্রাইভিং এবং জাপানিজ ভাষা প্রশিক্ষণ। এসব কোর্সে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকারা প্রশিক্ষণ প্রদান করেন।”

তিনি আরও জানান, সরকারি নীতিমালা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হয়। আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

সংশ্লিষ্টদের মতে, কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব কমানোর পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতেও নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর