শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল, ছাড়লেন মন্ত্রিত্ব ও মহাসচিব পদ বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

সোমবার (২২ জুন) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সানাউল্লাহর বিরুদ্ধে ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে পুলিশ।

 

অভিযান চলাকালে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। গ্রেফতারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর