নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এসময় আম, কাঁঠাল, আনার পেয়ার, আমসহ হরেক রকমের দেশীয় ফলে জমে উঠে উৎসব।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজি মোদক। যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাজি মাইনউদ্দিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু, অর্থ সম্পাদক আবু সাঈদ, সদস্য মোঃ শাহিন আলম, সৈয়দ সেলিম, মেহেদী হাসান জুয়েল, ফাহামিদা খন্দকার এমি, স্বজনী আক্তার প্রমুখ।

Oplus_131072
ফল উৎসব শেষে ক্লাবের সকল সদস্যদের সম্মতিতে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী কে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ঘোষণা করা হয়।