শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা ওস্তাদ-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে? আমতলীতে খাচাবন্দী দুই টিয়াসহ ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি ফতুল্লায় রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ফতুল্লায় একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান ও পুলিশের তৎপরতায় অবশেষে ধরা পড়েছেন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রানা। গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রানার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতা, মাদক ব্যবসা এবং বিএনপি নেতা সানি শিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাসহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে মাদক ও বৈষম্যবিরোধী আন্দোলন নস্যাৎ করাসহ সুনির্দিষ্ট একাধিক অপরাধের মামলা রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর