শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান জিয়া শিশু কিশোর সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ও স্থায়ী কমিটি গঠন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি সফর আলী ভূইয়া জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত আমতলী থেকে বন্যার্তদের পাশে, চট্টগ্রামের পথে স্বেচ্ছাসেবীরা চিহ্নিত সন্ত্রাসী সোহেলের গ্রেপ্তারের দাবিতে উত্তাল ফতুল্লা: ডিসি ও এসপিকে এলাকাবাসীর স্মারকলিপি আর্জেন্টিনার জয় উদযাপনে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল তরুণের

জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জুলাই) উপজেলার উত্তর সাগরনাল গ্রামের একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় ঘরের বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। একটি লেডিস পার্সের ভেতর থেকে নগদ ২ হাজার ৯০০ টাকা ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের কৌটার মধ্যে থাকা দুটি পৃথক পলিথিন প্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৪০ গ্রাম।

এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী ও মামলার অপর আসামি মো. এনামুল হক জিলিম (৩৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর