শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল, ছাড়লেন মন্ত্রিত্ব ও মহাসচিব পদ বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

দায়িত্বশীল পুলিশিংয়ের স্বীকৃতি, নারায়ণগঞ্জে সম্মাননা পেলেন একাধিক কর্মকর্তা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন থানার মামলার তদন্তের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভায় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের সমস্যা, প্রয়োজনীয়তা ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এসব বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দিয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হন আড়াইহাজার থানার এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মন। শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে সম্মাননা পান ফতুল্লা থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খান। মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের জন্য শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী নির্বাচিত হন ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতার জন্য ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং গোয়েন্দা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ডিবির এসআই (নিঃ) মো. শরীফুল হাসানকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা দেওয়া হয়।

রহস্যজনক বা ক্লুলেস মামলা সফলভাবে উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক (বিপিএম), এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এএসআই (নিঃ) মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ফজলে রাব্বীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

একই সঙ্গে জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর এসআই (নিঃ) মো. শরীফ হোসেন, এসআই (নিঃ) আশরাফুল সিকদার, এএসআই (নিঃ) মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াও দায়িত্বশীল কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে সম্মাননা লাভ করেন।

পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জুন মাসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি র‍্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর