সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নেত্রকোনার বারহাট্টায় মৃতকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ফতুল্লায় সিজানকে পিটিয়ে হত্যা: ইমামসহ ৬ জনের নামে হত্যা মামলা আমতলীতে পল্লী উন্নয়ন দিবসে চারা ও ঋণ বিতরণ আমতলীর শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার ২ ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় জাহাঙ্গীরের মৃত্যু বকশীগঞ্জে  গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন ড. ইউনূসের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

আমতলীতে পল্লী উন্নয়ন দিবসে চারা ও ঋণ বিতরণ

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, স্বল্পসুদে ঋণ বিতরণ এবং উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে সোমবার পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গাছের চারা বিতরণ, স্বল্পসুদে ঋণ প্রদান এবং উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আমতলী উপজেলা কর্মকর্তা মো. ফিরোজ আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, পৌর বিএনপির সভাপতি মো. কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন মামুন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিআরডিবির উপকারভোগী সদস্য ফাতেমা বেগম এবং ক্ষুদ্র উদ্যোক্তা মো. সাঈদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগী সদস্যদের মধ্যে স্বল্পসুদে সাড়ে ৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন। একই সঙ্গে তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর