রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন ড. ইউনূসের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের ‎বকশীগঞ্জে প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার শিক্ষার্থীদের তোলপাড় ও প্রশাসনিক হস্তক্ষেপে শান্ত দেওভোগ মাদ্রাসা: মুহতামিম অপসারিত, শিক্ষকরা বহাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে আমতলীর এলপিজি বাজার, অসহায় ভোক্তারা, নিরব ভূমিকায় প্রশাসন ফতুল্লায় একটি ‘রহস্যময়’ পিকআপ ভ্যানেই জিম্মি আইনশৃঙ্খলা, ঘুমাচ্ছে পুলিশ! বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিতি সভা সিদ্ধিরগঞ্জে কোকো স্মৃতি ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের তোলপাড় ও প্রশাসনিক হস্তক্ষেপে শান্ত দেওভোগ মাদ্রাসা: মুহতামিম অপসারিত, শিক্ষকরা বহাল

মো. সোহেল আহমেদ / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় কয়েকদিন ধরে চলা প্রশাসনিক সংকট ও শিক্ষক বহিষ্কারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন, প্রশাসনের হস্তক্ষেপ এবং স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের মধ্যস্থতায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে মাদ্রাসার মুহতামিম আবু তাহের জিহাদীকে দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বে অব্যাহতি পাওয়া কয়েকজন শিক্ষককে পুনর্বহালেরও ঘোষণা দেওয়া হয়েছে।

 

জানা গেছে, শিক্ষক বহিষ্কার এবং মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের জেরে শনিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দুপুর ১টার দিকে তারা মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। আন্দোলনের সময় পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে।

 

আন্দোলনের একপর্যায়ে মাদ্রাসার মুহতামিম আবু তাহের জিহাদী, বিতর্কিত শিক্ষক এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্য মাদ্রাসার ভেতরে অবস্থান করেন। পরে তাদের সমর্থকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারাও মধ্যস্থতার উদ্যোগ নেন। দীর্ঘ আলোচনার পর আসরের নামাজ শেষে উভয় পক্ষকে নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সংকট সমাধানের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

বৈঠকে তাৎক্ষণিকভাবে মুহতামিম আবু তাহের জিহাদীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পূর্বে অব্যাহতি পাওয়া শিক্ষক মাওলানা হারুনুর রশিদসহ অন্যান্য শিক্ষকদের স্ব-পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বর্তমানে যেসব শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন, তাদের বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

 

এদিকে সংকট নিরসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, সাম্প্রতিক অস্থিরতার অবসান ঘটিয়ে দ্রুত মাদ্রাসায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনা হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর