বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠি হয়।
বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাঃ আবু বকর সিদ্দিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব খাইরুল হুদা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন নয়ন, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফকির, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক আসলাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বিভাষ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন খাঁন, প্রচার সম্পাদক কামাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা ইসলাম ও সদস্য সামসুল হুদা প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য ডাঃ আবু বকর সিদ্দিক বলেন এদেশের তরুণ সমাজ,কে আমরা যদি সঠিক ভাবে গড়ে তুলতে না পরি তাহলে আপনার সন্তান, আমার সন্তান বিপথগামী হবে। তাই আমাদের প্রত্যাক অভিভাবকদের উচিৎ আমাদের প্রত্যাকের অবস্থান থেকে সর্তক হওয়া, আমরা আমাদের সন্তানদের,কে যেন সঠিক পথে রাখতে পারি, তাদের,কে সঠিক শিক্ষা দিতে পারি এবং কোন কারনে যেন ওরা বিপথগামী পথে না যায় সেই দিকে খেয়াল রাখা।
তিনি আরো বলেন, আমরা এই সমাজের প্রতিটি যুবক,কে অর্থ নৈতিকভাবে স্ববলম্বী করার জন্য আমরা বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন গড়ে তুলেছি, কারন প্রতিটি ঘরে ঘরে যদি একটি করে খামার করা হয় এবং বেকার যুবকদের যদি একটি খামার ব্যবস্থাপনার মধ্যদিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তাহলে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে।