সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী অর্থনীতি ও হালাল শিল্প নিয়ে BICCI-এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন: এম. মুফাজ্জল ইবনে মাহফুজ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, অবরোধ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক নেত্রকোনায় শ্রমিকের মাথায় রডের আঘাত, শিক্ষক রাজিবের বিরুদ্ধে থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী! আমতলীতে মাঠে ফিরছে তারুণ্য, ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে’ প্রথম পুরস্কার ফ্রিজ ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ আমতলীতে অসুস্থ সুমাইয়ার পাশে ‘স্বপ্নছোঁয়া’, দুঃসময়ে সহযোদ্ধারাই বাড়ালেন সহযোগিতার হাত সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১

নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রেরণার উৎস: তারেক রহমান

কামাল হোসেন খান / ১৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের সূচনা করা হয়।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষও তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন।

সেই স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক অবিস্মরণীয় নাম।

তারেক রহমান বলেন, পরাধীন জাতির ভাগ্যআকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা আজও তার সৃষ্টি থেকে পাওয়া যায়। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস। শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক।

এ কারণেই জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করতে বছরব্যাপী নজরুল বর্ষ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

এর আগে, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। আজ সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর