সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী অর্থনীতি ও হালাল শিল্প নিয়ে BICCI-এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন: এম. মুফাজ্জল ইবনে মাহফুজ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, অবরোধ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক নেত্রকোনায় শ্রমিকের মাথায় রডের আঘাত, শিক্ষক রাজিবের বিরুদ্ধে থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকার মাদক বিক্রেতা মুন্নুকে গ্রেফতারের দাবী! আমতলীতে মাঠে ফিরছে তারুণ্য, ‘শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে’ প্রথম পুরস্কার ফ্রিজ ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ফতুল্লায় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ জসিম ও মোহন গ্রেপ্তার, আহত দুই এসআইসহ ৩ পুলিশ আমতলীতে অসুস্থ সুমাইয়ার পাশে ‘স্বপ্নছোঁয়া’, দুঃসময়ে সহযোদ্ধারাই বাড়ালেন সহযোগিতার হাত সোনারগাঁয়ে ১৭০২ পিস ইয়াবাসহ আটক ১

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

কামাল হোসেন খান / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিদ্যমান দাম থেকে ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম এক হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।  যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার রমনায় কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যান জানিয়েছেন, আরামকোর জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে এলপিজির দাম কমানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, অটো গ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা করেছে বিইআরসি। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

তিনি জানান, এলপিজি ৫.৫ কেজি, ১২.৫ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারে বাজারজাত করা হয়। এখন থেকে বিইআরসি’র গ্রাহক পর্যায়ে গ্যাস ভর্তি সিলিন্ডারের দাম হবে যথাক্রমে ৭০০ টাকা, এক হাজার ৫৯১ টাকা, এক হাজার ৯১০ টাকা, দুই হাজার ৩৭ টাকা, দুই হাজার ২৯১ টাকা, দুই হাজার ৫৪৬ টাকা, দুই হাজার ৮০১ টাকা, তিন হাজার ১৮৩ টাকা, তিন হাজার ৮১৯ টাকা, চার হাজার ২০১ টাকা, চার হাজার ৪৫৬ টাকা এবং পাঁচ হাজার ৭২৯ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ জুন থেকে কার্যকর হওয়া এলপিজি’র দাম ছিল যথাক্রমে ৮৬৪ টাকা, এক হাজার ৯৬৩ টাকা, দুই হাজার ৩৫৬ টাকা, দুই হাজার ৫১৩ টাকা, দুই হাজার ৮২৭ টাকা, তিন হাজার ১৪১ টাকা, তিন হাজার ৪৫৫ টাকা, তিন হাজার ৯২৭ টাকা, চার হাজার ৭১২ টাকা, পাঁচ হাজার ১৮৩ টাকা, পাঁচ হাজার ৪৯৭ টাকা এবং সাত হাজার ৬৮ টাকা। এদিকে প্রতি টন প্রোপেন ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেন ৬০০ মার্কিন ডলারে বিক্রির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর