শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
দেওয়ানগঞ্জ প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২ বন্দরে দেশীয় অস্ত্রসহ মামুন ডাকাতের দুই সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে ​মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়,পুড়িয়ে দেওয়া হলো ‘ফুলের বাগান রেস্টুরেন্ট’ অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাজ করছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা: রিয়াদ চৌধুরী নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লায় উত্তাল সাংবাদিক সমাজ

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু,আমতলী- বরগুনা / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ফল খাওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

 

মেলায় আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারস, কলা, পেঁপে, মাল্টা, ড্রাগন ফলসহ দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। এতে স্থানীয় কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস আলী, বিআরডিবির কর্মকর্তা মো. ফিরোজ আলম, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসীন মাতুব্বর, সাংবাদিক মো. আবু জিয়াদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনের আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ফল চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সরকারের বিভিন্ন প্রণোদনা ও কারিগরি সহায়তার ফলে নতুন নতুন ফলের বাগান গড়ে উঠছে। এ ধরনের মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন জাতের ফল ঘুরে দেখেন এবং ফল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর