শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুই শ্রমিক: আটক মালিক নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফতুল্লার দেলপাড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কসাই মাসুদ আটক সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের দাপট, নিয়ন্ত্রণে অনুপ শেখ! সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১

ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুই শ্রমিক: আটক মালিক

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের শরীরের ৮৭ শতাংশ এবং অপরজনের ৫২ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত রতন ডাইং কারখানায় এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ দুই শ্রমিক হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গভীর রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন কারখানার দিকে ছুটে যান। সেখানে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান তারা। পরে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ দুই শ্রমিককে জরুরি বিভাগে আনার পর তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালিতে পোড়াজনিত ক্ষত (ইনহেলেশন ইনজুরি) রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে, খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ভয়াবহ এ ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা, গ্যাসলাইনের রক্ষণাবেক্ষণ এবং শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর