শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ভুল চিকিৎসায় ‘মেডি স্টার’ হাসপাতালে মা ও গর্ভের সন্তানের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি দেওয়ানগঞ্জ প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২ বন্দরে দেশীয় অস্ত্রসহ মামুন ডাকাতের দুই সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার বন্দরে ​মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায়,পুড়িয়ে দেওয়া হলো ‘ফুলের বাগান রেস্টুরেন্ট’ অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই লক্ষীনারায়ণ দুর্গা মন্দিরে বিসর্জন নয়, চলবে নিত্যপূজা: টনি মল্লিক আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা! ​ফতুল্লায় বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ: দলিল লেখক ‘লুচ্চা পাভেল’ গ্রেপ্তার

ফতুল্লায় ভুল চিকিৎসায় ‘মেডি স্টার’ হাসপাতালে মা ও গর্ভের সন্তানের মর্মান্তিক মৃত্যু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে অবস্থিত ‘মেডি স্টার’ নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুল চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রসূতি নারী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে হাসাপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সটকে পড়েছেন।

​শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পঞ্চবটীর ওই হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমা আক্তার (৩৫) ফতুল্লা থানার রেলস্টেশন এলাকার দাপা আদর্শ স্কুলসংলগ্ন সাথীর বাড়ির ভাড়াটিয়া ফারুক আহম্মেদের স্ত্রী।

​স্বজনদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে সুমা আক্তারের প্রসবব্যথা উঠলে তাঁর ননদ তাঁকে পঞ্চবটীর ‘মেডি স্টার’ হাসপাতালে ভর্তি করান। ভর্তি করার পর চিকিৎসকেরা সেখানে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করানোর চেষ্টা চালান। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে প্রসবের প্রক্রিয়া চলাকালেই গর্ভের সন্তানটি মারা যায়। এর পরপরই প্রসূতি সুমা আক্তারের শরীরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। তা নিয়ন্ত্রণে চিকিৎসকেরা ব্যর্থ হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমার মৃত্যু হয়।

​ঘটনার পর স্বজনেরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে ফতুল্লা মডেল থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। সে সময় হাসপাতালে কেবল একজন ওয়ার্ড বয় উপস্থিত ছিলেন।

​পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তথ্যে স্বজনদের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে নিহত প্রসূতির স্বামী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর