শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন মাদক ও অপরাধ দমনে বন্দরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪ ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত এমপি পুত্র আশা সহ ৮জনের নাম উল্লেখ করে এসপির কাছে অভিযোগ তৃণমূলের ঐক্যই শক্তি: কে গাতিতে বিএনপি ও কৃষক দলের কর্মী সম্মেলনে সালাহ উদ্দিন মিলকি ফতুল্লা থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়া অভিযোগ ভুয়া ও সাজানো: রুবেল হোসেন জলাবদ্ধ সেহাচরে ডেঙ্গু প্রতিরোধে ডিসি, ক্ষুব্ধ স্থানীয়রা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায়  বিএনপির বিক্ষোভ মিছিল জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন মঞ্চে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তৃতা, আড়ালে ‘গুপ্ত’ আঁতাত: টিটুর দ্বিচারিতা ফাঁস!

মাদক ও অপরাধ দমনে বন্দরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযানে একটি চুরি মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামী এবং মাদক সেবনরত অবস্থায় ৩ জন মাদকসেবীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৩ টার দিকে বন্দর থানার এসআই মোঃ সাব্বির আহাম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বন্দর থানাধীন রূপালী আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বন্দর থানার এজাহারনামীয় আসামী মাহিম (১৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহিম ভাসমান এবং সে বর্তমানে বন্দর থানাধীন রূপালী আবাসিক এলাকার ওয়াসার গলি সংলগ্ন আলীনুর সাহেবের বাড়ীর ভাড়াটিয়া ও পিতা মোঃ মিজানুর রহমানের ছেলে। এছাড়াও একই রাতে বন্দর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় আরও ৩ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর