শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুই শ্রমিক: আটক মালিক নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফতুল্লার দেলপাড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কসাই মাসুদ আটক সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের দাপট, নিয়ন্ত্রণে অনুপ শেখ! সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১

ইরান ফুটবল দলের সমর্থনে ৬৫ বছরের সালাউদ্দিন..!

গাজী ইব্রাহিম খলিল / ২১১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি আইলপাড়ার ৬৫ বছর বয়সী মোঃ সালাউদ্দিন একজন মুদি দোকানদার। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তিনি আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসরে ইরান জাতীয় দলকে সমর্থন করছেন।

 

সালাউদ্দিন দীর্ঘদিন ধরে ইরানের প্রতি বিশেষ অনুরাগী। তিনি জানান, ফুটবল তার কাছে শুধু একটি খেলা নয়, এটি ভালোবাসা ও আবেগের বিষয়। তিনি মনে-প্রাণে ইরান ফুটবল দলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

স্থানীয়দের মধ্যে তার এই সমর্থন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেনসহ আরও অনেকেই ইরান ফুটবল দলের সমর্থনে রয়েছেন বলে জানা গেছে।

 

এলাকাবাসী বলেন, ফুটবল বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করে। সেই ভালোবাসা ও আবেগ থেকেই সালাউদ্দিনের ইরান সমর্থনের গল্প এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর