বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণসভায় উত্তেজনা: তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৮-১০ ফতুল্লায় থানার ভেতরে ‘সমঝোতা’ নাকি ‘সালিশ’? প্রশ্নের মুখে পুলিশ কর্মকর্তা আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত পানিবন্দী শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র প্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে কলমাকান্দায় বিএনপির বিজয় র‍্যালি

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও জেলা তাঁতী লীগের সাবেক নেতা মো. ইরফান উদ্দিন ওরফে ইপুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত ইরফান উদ্দিন ইপু ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর এলাকার দারুস সালাম রোড সংলগ্ন বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

​পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

​ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবু আলম জানায়, গ্রেপ্তারকৃত ইপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর