বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার দিল ছাত্রদল আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ উদ্ধার ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক-শিক্ষা বরখাস্ত: ববি হাজ্জাজ ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান

বিশাল আহমেদ / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান বলেছেন, দীর্ঘক্ষণ ধরে আমাদের আলোচকরা বললেন যে, বিজ্ঞান যে অর্থে আমাদেরকে আকৃষ্ট করার কথা ছিলো সেই পরিমান আকৃষ্ট আমরা হচ্ছিনা।

আমরা অনেকেই বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছি, আমিও বিজ্ঞানের ছাত্র ছিলাম কিন্তুু কলেজ পর্যায়ে যখন আমি কলেজে ছিলাম আমরা দেখেছি আসলে বিজ্ঞানের প্রতি শিক্ষকদেরও একটু দুর্বলতা আছে, বিজ্ঞানকে আকৃষ্ট করার জন্য যেভাবে পড়ানোর কথা সেভাবে শিক্ষকরাও সময় দেন না আসলে। যার ফলশ্রæতিতে শিক্ষার্থীরা বিজ্ঞানের যে বিষয় গুলো সেগুলাতে তাদের আগ্রহ থাকে না।

বুধবার (২৯ জুলাই) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমান যেসময়, সেসময় আমাদের মোবাইল ফোনের প্রতি আসক্তি মাত্রাতারিক্ত, এতো বেশি পরিমান মোবাইল ফোনের প্রতি আমাদের আসক্তি যে ক্লাসে একটা বিজ্ঞান বিষয়ে উপর যখন পড়ানো হয় এটার প্রয়োগটা কিভাবে হতে পারে সম্ভাব্য কয়টা পদ্ধতিতে প্রয়োগ হতে পারে এগুলো নিয়ে শিক্ষার্থীদের বাসায় গিয়ে আর কোন ধরনের কাজ করে না। যার জন্য আমাদের বিজ্ঞানটা হয়ে যাচ্ছে মুখস্থ নির্বর।

তিনি আরো বলেন, বিজ্ঞানের প্রয়োগকে আমাদের স্কুল লেভেলে পৌছে দেওয়ার জন্য সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে একটি প্রতিষ্ঠান গত ৫টি বছর তারা ধারাবাহিক ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে ।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে,তাহলেই আমরা পড়াশুনা শেষ করে চাকরী না পেলেও কোন না কোন ভাবে আমরা আমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন নির্বাহ করতে পারব।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস,এম,ফয়েজ উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, উমর ফারাক, মোহাম্মদ শাখাওয়াত হোসেন ভূইয়া ও প্রভাষক এবাদুল হক প্রমূখ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর