বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার দিল ছাত্রদল আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ উদ্ধার ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক-শিক্ষা বরখাস্ত: ববি হাজ্জাজ ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান

বিশাল আহমেদ / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নাসিক প্রশাসক এডঃ সাখাওত হোসেন খান বলেন, ‎সিদ্ধিরগঞ্জ সাত খুনের উৎপত্তিস্থল। এখানে সাত খুন হয়েছে। সিদ্ধিরগঞ্জের সন্তান জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের।

‎বুধবার (২৯ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড এর কংস খাল সংস্কার এবং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনের ময়লা আর্বজনা পরিষ্কারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন, ‎এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের লোকেদের মেরে ফেলেছে। কিন্তু আমরা সেদিন আওয়ামী লীগ দেখি নাই। আমরা দেখেছি মানবতা বিরোধী কাজ করেছে। সেই মানবতার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে তাদের ফাঁসিতে ঝুলাাবো। আমি মানবতা, ন্যায়বিচার পছন্দ করি।

আপনাদের সকল বাড়ির রাস্তা, ড্রেন পাকা করা হবে। সরকারি কাজ আমাদের সময় দিতে হবে। এ কাজ গুলো হয়ে গেলে রাস্তা ঘাট খারাপ অবস্থা থাকবে না।

নারায়ণগঞ্জ এক সময় কংস নদী ছিলো একপর্যায়ে সেই নদী খালে পরিনত হয়েছে। সে খাল এখন অবৈধ ভাবে ভরাট হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেই খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে।

১নং ওয়ার্ড সমন্বয় কমিটি আহŸায়ক ছমির আলীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহŸায়ক মনিরুল ইসলাম রবি, ‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুলেয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল¬াহ আল মামুন, ১নং ওয়ার্ড সভাপতি রওশন আলী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহŸায়ক টি,এইচ,তোফা, গাজী মনির হোসেনসহ আরো অনেকে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর