সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড়

ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাত প্রায় ৯টার দিকে ইসদাইর মন্দির সংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে আবু হানিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে ইসদাইর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান, আবু হানিফ অসুস্থতার কারণে পাঁচ দিনের ছুটিতে ছিলেন। তিনি তার বাকপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর