শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা, কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু! আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা

১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ৩১ সদস্যের মধ্যে ১৬ নেতার পদত্যাগের ঘটনায় শেষ পর্যন্ত কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। পদত্যাগের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন জানান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার পদত্যাগের কথা শুনেছেন। তবে জেলা কমিটির কাছে কোনো লিখিত পদত্যাগপত্র জমা পড়েনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রকাশিত হলে কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। এরপর কেন্দ্রীয় যুবদল কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সোমবার (২৭ জুলাই) ছয় যুগ্ম আহ্বায়কসহ মোট ১৬ নেতা একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে এবং যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বিদেশ থেকে এসে নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল নবগঠিত কুশাখালী ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর