শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর কেগাতিতে চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিনের মতবিনিময়, উন্নয়ন-আইনশৃঙ্খলা নিয়ে বড় ঘোষণা ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা, কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু! আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা ওস্তাদ-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?

ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা, কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ

মো. সোহেল আহমেদ / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখা ছাত্র জমিয়ত বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফতুল্লায় আয়োজিত এ সম্মেলনে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। কাউন্সিল শেষে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

ফতুল্লা থানা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সদস্য সচিব শরিফ মুহাম্মদ সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক মাওলানা এম. মুফাজ্জল ইবনে মাহফুজ। প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবুল হাসানাত মেহরাব।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এম. মুফাজ্জল ইবনে মাহফুজ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় জমিয়তকে ভুল তথ্য দিয়ে একটি পকেট মহল মূলধারার সৈনিকদের মাইনাস করে নৈরাজ্যের রাজনীতি চালাচ্ছে। বিতর্কিত ও আদর্শচ্যুত ব্যক্তিদের হাতে সংগঠনের দায়িত্ব দেওয়া হলে এর দায় কেন্দ্রীয় নেতৃত্বকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান বক্তা আবুল হাসানাত মেহরাব বলেন, জমিয়তের যদি বড় কোন ভুল হয়ে থাকে এই নারায়ণগঞ্জে ফেরদাউসকে নেতা বানানো। দীর্ঘদিন ধরে একটি মহল ব্যক্তি স্বার্থে ছাত্র জমিয়তের সুনাম কুক্ষিগত করার চেষ্টা করছে বলে তারা মনে করেন। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের প্রতি অন্যায্য আচরণ বন্ধ না হলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কর্মীদের দূরত্ব তৈরি হতে পারে।

সম্মেলনে বক্তারা বর্তমান কেন্দ্রীয় কমিটির কিছু সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং এ বিষয়ে জবাবদিহিতার দাবি করেন। তাদের দাবি, ৬০ জনের বেশি সদস্যের অনাস্থাপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ারও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জে মুফতি মনির হোসাইন কাসেমীর নেতৃত্বের বিকল্প তৈরি হয়নি বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, নারায়ণগঞ্জে সংগঠনের তৃণমূলে আরও অনেক পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মী রয়েছেন। জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি জসিম আলী, ওসমান গনী, রতন আহমেদ, হাফেজ মোহাম্মদ হানজালা, নজরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসান। এছাড়া ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক ফয়সল মাহফুজ, দপ্তর সম্পাদক মাওলানা নোমান, সহ-প্রচার সম্পাদক আলিফ মাহমুদসহ যুব জমিয়ত ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর