সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড়

নির্দোষ হয়েও আজ আমি অপরাধী: আদালত প্রাঙ্গণে আইভীর আক্ষেপ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নির্দোষ হয়েও আমি অপরাধী।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন। বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এর আগে দেবভোগে নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে টানা ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান। মুক্তির ৫৫ দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন তিনি।

আইভী হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী। যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন। এরপর আর কোনো বক্তব্য না দিয়ে তিনি যে গাড়িতে আদালতে এসেছিলেন, সেটিতেই করে দেবভোগের বাসভবনের উদ্দেশে রওনা হন।

এদিকে, সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আদালত এলাকায় সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর