সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড়

বন্দরে অনিয়মের অভিযোগে ২ বিরিয়ানি হাউজকে ১১ হাজার টাকা জরিমানা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে দুটি বিরিয়ানি রেস্তোরাঁকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ঢালী বিরিয়ানি হাউজ-কে ১০ হাজার টাকা এবং আল আকসা বিরিয়ানি হাউজ-কে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। প্রথমবার অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর