শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫ ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ খালেদা জিয়ার সাথে অসদাচরণ: বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন ১৭ পুলিশ কর্মকর্তা ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক,অতঃপর… সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ ১১ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাস, এসআই রেহানুল ইসলাম এবং এসআই সনজিব জোর্য়াদ্দারের নেতৃত্বে ফতুল্লার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, শিয়াচর লালখা এলাকার শুক্কুর মুন্সীর ছেলে পারুল (৫৫), পশ্চিম রসুলপুর এলাকার মৃত অসিম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক লাল (৫৪), নূরবাগ এলাকার যুবলীগ নেতা হাসমত সিকদারের ছেলে মো. ওয়াজেদ মিয়া (৫০), শাহীবাজার কবরস্থান এলাকার মৃত নোয়াব আলীর ছেলে আবুল কালাম (৪৮) এবং শান্তিধারা এলাকার তোফায়েলের ছেলে সুমন (২৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পলাতক আসামিদের গ্রেফতার এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর