মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ সাব্বির গ্রেফতার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার  দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকার শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটে যাওয়ার সড়কে মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফতুল্লা থানার এ.এস.আই মোঃ আব্দুল হামিদ খান, এসআই আশীষ কুমার দাস ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা সাব্বির হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সাব্বির হোসেন ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর, শামসুল হকের মোড়, লোকমানের বাড়ি এলাকার বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর