শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান জিয়া শিশু কিশোর সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ও স্থায়ী কমিটি গঠন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি সফর আলী ভূইয়া জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত আমতলী থেকে বন্যার্তদের পাশে, চট্টগ্রামের পথে স্বেচ্ছাসেবীরা চিহ্নিত সন্ত্রাসী সোহেলের গ্রেপ্তারের দাবিতে উত্তাল ফতুল্লা: ডিসি ও এসপিকে এলাকাবাসীর স্মারকলিপি আর্জেন্টিনার জয় উদযাপনে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল তরুণের

শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি সফর আলী ভূইয়া

বিশাল আহমেদ / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক সফর আলী ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান এবং পুনর্নির্বাচিত হওয়ায় শুভকামনা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদনাইল প্রিপারেটরি স্কুলের সভাপতি জাকিয়া আলী ভূইয়া, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফরিদা আক্তার, ওয়াহিদুর রহমান সরকার ও শাহিদা আক্তার। এছাড়া সহকারী শিক্ষক রেজওয়ানা আফরোজ, ডালিয়া রানী, মাহমুদুল করিম, কে. এম. শহীদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যে সফর আলী ভূইয়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। যতদিন দায়িত্বে থাকব, ততদিন এই বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর