বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার দিল ছাত্রদল আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ উদ্ধার ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক-শিক্ষা বরখাস্ত: ববি হাজ্জাজ ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

ফতুল্লার পিলকুনিতে অবৈধ ডাইং ফ্যাক্টরির বর্জ্যে জনদুর্ভোগে এলাকাবাসীর বিক্ষোভ

মো. সোহেল আহমেদ / ৩১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পিলকুনিতে একটি সাইনবোর্ডবিহীন ডাইং ফ্যাক্টরির বর্জ্য কেমিক্যালযুক্ত পানি ও দুর্গন্ধে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসীর। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনি জামাইয়ের দোকান সংলগ্ন মোবারক মিয়ার জমিতে দীর্ঘদিন ধরে একটি ডাইং ফ্যাক্টরি পরিচালিত হয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, ফ্যাক্টরিটি যথাযথ পরিবেশগত অনুমোদন ও ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট পস্ন্যান্ট) ছাড়া পরিচালিত হচ্ছে। ফলে ফ্যাক্টরি থেকে নির্গত কেমিক্যালযুক্ত বর্জ্য পানি আশপাশের খাল, নালা ও পরিবেশে ছড়িয়ে পড়ছে।

 

এছাড়াও ফ্যাক্টরি থেকে নির্গত তীব্র দুর্গন্ধ ও দূষিত বায়ুর কারণে এলাকাবাসীকে নানা ভোগান্ত্মির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীরা বেশি ক্ষতিগ্রস্ত্মহচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

অভিযোগ রয়েছে, উক্ত ডাইং ফ্যাক্টরির মালিক সালমান ও সুমনের পাশাপাশি একই স্থানের পাশে আরও একটি নতুন ডাইং ফ্যাক্টরি নির্মাণের কাজ চলছে। এতে ভবিষ্যতে পরিবেশ দূষণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

এ অবস্থায় এলাকাবাসী অবিলম্বে অবৈধভাবে পরিচালিত কারখানার কার্যক্রম বন্ধ, পরিবেশগত অনুমোদনের বিষয় যাচাই এবং দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন,ফিরোজ মোলস্না,আমজাদ মেম্বার,বেলাল হোসেন,কালু,হক সাহেব,আমিনুল,আক্তার হোসেন, আলমগীর হোসেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

এলাকাবাসী সংশিস্নষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় কর্তৃপক্ষের জরম্নরি হস্ত্মক্ষেপ কামনা করে বলেন, দ্রম্নত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর