বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান জিয়া শিশু কিশোর সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ও স্থায়ী কমিটি গঠন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি সফর আলী ভূইয়া জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত আমতলী থেকে বন্যার্তদের পাশে, চট্টগ্রামের পথে স্বেচ্ছাসেবীরা চিহ্নিত সন্ত্রাসী সোহেলের গ্রেপ্তারের দাবিতে উত্তাল ফতুল্লা: ডিসি ও এসপিকে এলাকাবাসীর স্মারকলিপি আর্জেন্টিনার জয় উদযাপনে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল তরুণের

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

আসামি গ্রেফতারে সাহসিকতা, পেশাদারিত্ব ও গুরুত্বপ‚র্ণ অবদান রাখায় মৌলভীবাজার জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান বিশেষ পুরস্কারে ভ‚ষিত হয়েছেন। বুধবার (১৫ জুলাই ২০২৬) মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁর হাতে এ বিশেষ পুরস্কার তুলে দেন। জুন-২০২৬ মাসে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার কার্যক্রমে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা ও সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সফলতার স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার প্রদান পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর