শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কৃষক দলের মিছিলে আওয়ামী লীগের সামেদ বাহিনী হামলা চালিয়েছে- বিএনপি নেতা হালিম আজাদ চাঁদাবাজির তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ, এসআরবির নথিতে ৫৬৫ জনের নাম বক্তাবলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজু আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতাসহ চার শিক্ষার্থী পুলিশ হেফাজতে আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন নারায়ণগঞ্জে ক্রীড়া উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় মানববর্জ্য থেকে তেল উৎপাদনে কুয়েটের সাফল্য, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৭৩২ গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ২৮৩ জন আটক জেলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু’ সজীবের জীবন থামল ২৫ বছরেই মা ইলিশ রক্ষায় এবার সাগর-নদী-আকাশে নৌবাহিনীর ত্রিমুখী নজরদারি

কৃষক দলের মিছিলে আওয়ামী লীগের সামেদ বাহিনী হামলা চালিয়েছে- বিএনপি নেতা হালিম আজাদ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম আজাদ বলেছেন, বিএনপি’র কোন নেতাকর্মী সামেদ আলী বাহিনীর উপর হামলা চালায়নি বরং বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের মতবিনিময় ও আলোচনা সভার শেষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করলে সে মিছিলে সামেদ আলীর বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।

এতে আমাদের দলের রাজু শেখ সহ বেশ কয়েকজন আহত হয়। তিনি আরো বলেন, শান্তিপূর্ণ উপায়ে আলোচনা সভা সমাপ্তি হলেও পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া সামেদ আলী তার সন্ত্রাসী পুত্র ওসমান গনি, সজীব, রাজিব, হৃদয়, আরিফ সহ পুলিশের একাধিক মামলার আসামী কাদির সিপাহী, মন্নাফ খা, মোতালেব খা সহ প্রায় দেড় শতাধিক সন্ত্রাসী আমাদের বিক্ষোভ মিছিলের উপর হামলা চালায়।

আমরা প্রতিরোধের চেষ্টা করলে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটে। সামেদ আলী বাহিনীর লোকজন গণমাধ্যম কর্মীর ভাইদের জানিয়েছে, আমার নেতৃত্বের নাকি তাদের উপর গুলিবর্ষণ ও হামলা করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। সাংবাদিক ভাইদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা প্রয়োজনে বক্তাবলীতে আসুন অনুসন্ধান করুন।

হালিম আজাদ আরো বলেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সামেদ আলী বিগত আওয়ামী সরকারের আমলে ইটভাটা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজিতে লিপ্ত ছিল। ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হলে স্বপরিবারে পালিয়ে যায়।

বিএনপির কিছু লোভী নেতাকে ম্যানেজ করে সামেদ আলী এলাকায় ফিরে এসে পূর্বের মতো চাঁদাবাজি বহাল রাখে।
আওয়ামী লীগ সরকারের পতন হলে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ইটভাটা মালিকসহ ব্যবসায়ীদের প্রতি আহবান করেছিলেন কাউকে যেন কোন ধরনের চাঁদা প্রদান না করেন। তারপরও ভয়ে সামেদ আলী বাহিনীকে চাঁদা দিয়ে আসছিল ব্যবসায়ীরা।

চাঁদার পরিমাণ ব্যাপক হওয়ায় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠে। আমরা বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের ব্যানারে চর বক্তাবলী মাদ্রাসা মাঠে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আলোচনা সভা শান্তিপূর্ণ উপায়ে সমাপ্ত করি। বিপত্তি বাদে যখন আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হই। তখন সামেদ আলী, পুত্র সহ তার বাহিনী আমাদের উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। অবিলম্বে সামেদ আলী, কাদির সিপাহী, মোতালেব খা, মন্নাফ খা,মোতালেব খা,ওসমান গনি,রাজিব,আরিফ,সজীব,হৃদয় সহ আমাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবী জানাচ্ছি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর