শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বক্তাবলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজু আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতাসহ চার শিক্ষার্থী পুলিশ হেফাজতে আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন নারায়ণগঞ্জে ক্রীড়া উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে উপমন্ত্রীর সঙ্গে মতবিনিময় মানববর্জ্য থেকে তেল উৎপাদনে কুয়েটের সাফল্য, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৭৩২ গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ২৮৩ জন আটক জেলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু’ সজীবের জীবন থামল ২৫ বছরেই মা ইলিশ রক্ষায় এবার সাগর-নদী-আকাশে নৌবাহিনীর ত্রিমুখী নজরদারি মাছ বাজারে অভিযান: ৪ মন মা ইলিশ জব্দ, বিক্রেতাকে জরিমানা একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম

বক্তাবলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজু

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বাহিনীর সাথে সামেদ আলী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজুর নাম পাওয়া গেছে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হৃদয় ও রাজুকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় চলে নিরব চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য। বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এসব ইটভাটায় এক্ক নিয়ন্ত্রণ ছল ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর হাতে।গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ওই নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। সম্প্রতি সামেদ আলী এলাকায় ফিরে এসে এসব ইটভাটার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেন। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সকালে বক্তাবলী খেয়া ঘাটে খিচুড়ি রান্না করে দলবল নিয়ে খাওয়া দাওয়া করে সামেদ আলীর এলাকা আকবর নগরে মহড়া দিতে যান হালিম আজাদ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পক্ষ আরেকপক্ষের উপর হামলা করেন। এসময় সামেদ আলীর ছোট ছেলে হৃদয় গুলিবিদ্ধ হন৷

গুলিবিদ্ধ হৃদয় জানান, আমি বাসা থেকে বের হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। এ সময় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। হালিম আজাদ তার থাকা পিস্তল দিয়ে গুলি করে আমাকে।

স্থানীয়দের দাবি, ইট ভাটায় চাঁদাবাজি, মাটি ও শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি কমিশনভিত্তিক বাণিজ্য চলে আসছে। মাটি সরবরাহ থেকে শুরু করে শ্রমিক সরবরাহ পর্যন্ত বিভিন্ন খাতে কমিশন নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় বক্তাবলী বাজারে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার অভিযোগও রয়েছে হালিম আজাদের বিরুদ্ধে। ওই ঘটনায় থানায় মামলা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে স্থানীয় সূত্র দাবি করেছে। এ কারণে তার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও নানা অভিযোগ আরও জোরালো হয়েছে বলে জানা গেছে।
তবে শনিবারের সংঘর্ষের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেবে বলে স্থানীয়রা আশা করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামিম হোসেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর