বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
জেলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু’ সজীবের জীবন থামল ২৫ বছরেই মা ইলিশ রক্ষায় এবার সাগর-নদী-আকাশে নৌবাহিনীর ত্রিমুখী নজরদারি মাছ বাজারে অভিযান: ৪ মন মা ইলিশ জব্দ, বিক্রেতাকে জরিমানা একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক বকশীগঞ্জে আকস্মিক ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে সড়ক বন্ধ একতা মার্কেট দখলের পেছনে আশার হাত স্পষ্ট করলেন হিরন বন্দরে ২৯ মণ্ডপে দুর্গোৎসব প্রস্তুতি , ৫টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা একতা সুপার মার্কেট অবৈধ দখল আশা, হিরন ও আওয়ামী সন্ত্রাসী খলিলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী দপ্তরে অভিযোগ ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!

মা ইলিশ রক্ষায় এবার সাগর-নদী-আকাশে নৌবাহিনীর ত্রিমুখী নজরদারি

মাইনুল ইসলাম রাজু, আমতলী ,বরগুনা / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশজুড়ে শুরু হয়েছে ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ অভিযান বাস্তবায়নে দেশের ৯টি জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজননক্ষেত্রে নৌবাহিনীর জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

গভীর সমুদ্রে দেশি-বিদেশি মৎস্যযান ও অবৈধ মাছ শিকারিদের অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ নিশ্চিত করতে সমুদ্রসীমায় বিশেষ নজর রাখা হচ্ছে।

অভিযান বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী। একই সঙ্গে বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ এবং অবৈধভাবে ইলিশ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি ও অবৈধভাবে মাছ ধরায় ব্যবহৃত যান্ত্রিক মৎস্য নৌযানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানো হবে।

ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর