সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লার কাশীপুরে পুলিশ কনস্টেবল খু/ন সিদ্ধিরগঞ্জে দিনার আশ্রয়ে আওয়ামী দোসর শামীম! ফতুল্লার লালপুরে শোকের ছায়া, চিরবিদায় নিলেন সমাজসেবক ছিদ্দিক আলী ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুই শ্রমিক: আটক মালিক নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফতুল্লার দেলপাড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কসাই মাসুদ আটক

মাছ বাজারে অভিযান: ৪ মন মা ইলিশ জব্দ, বিক্রেতাকে জরিমানা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি মা ইলিশ ও নিষিদ্ধ ঘোষিত ১১ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ সময় মা ইলিশ ও পিরানহা মাছ বিক্রির দায়ে চারজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহ‌রের খানপুর বাজার ও তল্লার ভাই ভাই বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. নজরুল ইসলামকে ২ হাজার টাকা এবং মো. লিটন মিয়া, মো. আলাউদ্দিন ও মো. নূর ইসলামকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জব্দকৃত মাছ পরবর্তী‌তে এতিমখানায় বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নওশের আলীসহ সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তর জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর