সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লার কাশীপুরে পুলিশ কনস্টেবল খু/ন সিদ্ধিরগঞ্জে দিনার আশ্রয়ে আওয়ামী দোসর শামীম! ফতুল্লার লালপুরে শোকের ছায়া, চিরবিদায় নিলেন সমাজসেবক ছিদ্দিক আলী ফতুল্লায় ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দুই শ্রমিক: আটক মালিক নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফতুল্লার দেলপাড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কসাই মাসুদ আটক

সিদ্ধিরগঞ্জে দিনার আশ্রয়ে আওয়ামী দোসর শামীম!

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সারাদেশে যখন আওয়ামী দোসরদের আগুন সন্ত্রাসে নিমজ্জিত আর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যখন আওয়ামীলীগ বিরোধী আন্দোলনে মিছিল-মিটিং নিয়ে ব্যস্ততার মাঝে চলছে ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর ও মহিলাদল নেত্রী আয়েশা আক্তার দিনার বিরুদ্ধে আওয়ামী দোসরকে আশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান,সাবেক সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন আওয়ামীলীগ নেতা শামীম হাসানকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এখনও পর্যন্ত এলাকাতে রেখেছেন বহাল তবিয়তে। তাতখানা বৌবাজার এলাকায় একটি ৭ তলা ভবনের মালিক এ শামীম। আর এ ভবনেই ফ্লাট ভাড়া নিয়ে বসবাস করছেন সাবেক এ কাউন্সিলর দিনা। সেই সুবাদে আওয়ামী দোসর শামীমকে সার্বক্ষনিকভাবেই সহযোগিতা করছেন দিনা।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন সেই ঘোষনা পর থেকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অগ্নিসংযোগের মত জঘন্যতম রাজনীতিতে জড়িয়ে পড়েছে আওয়ামী দোসসরা। তারা আরও বলেন,যেখানে কেন্দ্রীয় বিএনপির নেতাদের কড়া নির্দেশ রয়েছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেখানে বিএনপির মহিলা দলের নেত্রী আয়েশা আক্তার দিনা কিভাবে আওয়ামী দোসরকে মদদ দেয় তা আমাদের বোধগম্য হয়না।

এ আওয়ামী দোসর শামীম হাসান বিগত সময়ে পুরো সিদ্ধিরগঞ্জ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েমকারী। তিনি তার বিশাল বাহিনীর মাধ্যমে এখনও সেই আওয়ামী দোসরদের সুসংগঠিত করে নাশকতা কাজে অর্থায়ন করছেন। আর তাকে এলাকাতে রেখে এ সকল অপকর্মে সার্বিকভাবে সহযোগিতা করছেন দিনা এমনটাই অভিযোগ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর