বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
মাছ বাজারে অভিযান: ৪ মন মা ইলিশ জব্দ, বিক্রেতাকে জরিমানা একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক বকশীগঞ্জে আকস্মিক ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে সড়ক বন্ধ একতা মার্কেট দখলের পেছনে আশার হাত স্পষ্ট করলেন হিরন বন্দরে ২৯ মণ্ডপে দুর্গোৎসব প্রস্তুতি , ৫টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা একতা সুপার মার্কেট অবৈধ দখল আশা, হিরন ও আওয়ামী সন্ত্রাসী খলিলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী দপ্তরে অভিযোগ ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং! প্রশাসন ও রাজনীতিবিদদের আঁতাত: নারায়ণগঞ্জে বহাল তবিয়তে নৌকার চেয়ারম্যানরা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি

একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, নারায়ণগঞ্জ এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুফুল ইসলাম রাজীব।

এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাইমা ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের প্রতি কোনো ধরনের অবহেলা, নির্যাতন ও বৈষম্য বরদাশত করা হবে না।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শিশুদের মেধা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির আরো বলেন, শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে প্রথমে তার অধিকার নিশ্চিত করতে হবে। নিরাপদ পরিবেশ, আনন্দময় শৈশব ও মানসম্মত শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার।

তিনি বলেন, শিশুদের বাল্যবিবাহ, শিশুশ্রম, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। জেলা প্রশাসন শিশুদের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশ শিশু একাডেমিকে আমরা আরও গতিশীল করে নারায়ণগঞ্জের প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর