বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বন্দরে চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আসামি ‘নয়ন গ্রুপ’ প্রধান নয়ন গ্রেফতার ৭ হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী কালাই সবুজ সহযোগীসহ গ্রেফতার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ইউনিলিভারের ​২৪ ঘণ্টার আলটিমেটাম: ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন আসিফ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১৫৮৫ ফতুল্লায় আওয়ামী নেতা পিতা-পুত্রের তাফালিং,জমি দখলের অপচেষ্টা লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান ফতুল্লায় র‍্যাবের অভিযান: ঝোপের ভেতর থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার একজনকে আটকের পর মিলল গোডাউনের সন্ধান: বিদেশি মদসহ গ্রেপ্তার- ২ আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

শিক্ষার্থীদের অংশগ্রহণে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ইউনিলিভারের

মো. সোহেল আহমেদ / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর যৌথ সহায়তায় চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি একটি সচেতনতামূলক সভা আয়োজিত হয়।

২০২২ সাল থেকে পরিচালিত এই যৌথ প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যে চসিক এলাকার ১১১টি স্কুল ও মাদ্রাসায় তিন রঙের বর্জ্য পৃথকীকরণ বিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী বর্জ্য আলাদা করার ব্যবহারিক শিক্ষা লাভ করছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা পরিচালনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় এই বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে।

পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ এবং ইপসা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুহুল কুদ্দুস খান প্লাস্টিকের পুনঃব্যবহার, বর্জ্য পৃথকীকরণ এবং পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পুরো চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে কার্যক্রম চালিয়ে এ পর্যন্ত ৩৫ হাজার টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া ৩,০০০ বর্জ্যকর্মী ও ২২০ জন ভাঙারি ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদান, ২,০০০ বর্জ্যকর্মীকে সুরক্ষা সরঞ্জাম এবং ১,৮২৭ জনকে গ্রুপ বিমার আওতায় আনা হয়েছে। একই সাথে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ২৮,০০০ পরিবারের কাছে বর্জ্য পৃথকীকরণের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর