শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে শুরু হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান মাদকের অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে, ফতুল্লায় নতুন জীবনের উৎসব ফতুল্লায় বিএনপি নেতা টিটুর ভাই-ভাতিজাদের মাদক ব্যবসায় সর্ম্পৃক্ততার অভিযোগ! আমতলীতে ৪’শ পিস ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় ঐতিহ্যবাহী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ফতুল্লার নরসিংপুরে গুঁড়িয়ে দেওয়া হলো সানীর গোপন মাদক আস্তানা তালতলীতে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে উদ্ধার আমতলীতে নিবন্ধনহীন উদয়ন স্কুলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা, হাসপাতালে ৭ ছাত্রী আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিলেন ইউএনও ফতুল্লায় একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

ফতুল্লায় আওয়ামী নেতা পিতা-পুত্রের তাফালিং,জমি দখলের অপচেষ্টা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও নিজ বাড়িতে গাছ কাটতে বাধা ও খুন-জখমের হুমকী প্রদানের অভিযোগ উঠেছে মো.হাসান আলী দেওয়ানগংদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক পশ্চিম মাসদাইর ছোট কবরস্থান এলাকার ইস্রাফিল দেওয়ানের ছেলে মো.হোসেন দেওয়ান ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যার নং ১৩৫( ০২/০৯/২৬ইং)।

সাধারন ডায়েরীতে ইস্রাফিল দেওয়ানের ছেলে মো.হোসেন দেওয়ান উল্লেখ করেন যে,আমাদের বসতী বাড়ীর জমি নিয়া বিবাদীদের সহিত বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং ৮৪৩/২৫ চলমান ছিল। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) সদর এবং ফতুল্লা থানার প্রতিবেদন এর আলোকে বিজ্ঞ আদালত পক্ষ দ্বয়কে স্ব-স্ব অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন এবং আমার পক্ষে রায় প্রদান করেন। বিজ্ঞ আদালতের আদেশে সন্তুষ্ট হইয়া আমি আমার জমিতে শান্তি প্রিয় ভাবে অবস্থান করিতেছি। কিন্তু আমার জমিতে থাকা বিবাদীদের গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, পানির মটর সরাইয়া নিতে বলায় সে আমার জমি হইতে তাহার বিদ্যু লাইন, পানির মটর ও গ্যাস লাইন সরাইয়া নেয় নাই এবং আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছে। গত ২৩ আগষ্ট সকাল ১০টায় আমি আমার বাড়ির ফার্নিচার তৈরির জন্য কাঠ প্রয়োজন হওয়ায় আমার জমিতে থাকা আমার নিজের গাছ কাটতে গেলে বিবাদী মোঃ হাসান আলী দেওয়ানের ছেলে তুহিন দেওয়ান,তার স্ত্রী তাছলিমা বেগম আমাকে বাঁধা দিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করার জন্য তেঁড়ে আসে। আমি প্রতিবাদ করায় বিবাদীরা আমাকে খুন-জখম করার হুমকি দিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। বর্তমানেও আমাকে হুমকি ধামকি অব্যাহত রাখিয়াছে। বিবাদীরা যে কোন সময়ে আমার ও আমার পরিবারের সদস্যদের জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে মর্মে আশংকা করিতেছি।

তিনি গনমাধ্যমকর্মীদের জানান, মোঃ হাসান আলী দেওয়ান ও তার ছেলে তুহিন দেওয়ান বিগত ১৭ বছরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে এলাকার অনেক নিরীহ মানুষের জমি জোড়পুর্বক হাতিয়ে নেয়ার অপকৌশলে লিপ্ত ছিল। হাসান আলী দেওয়ান আওয়ামীলীগ ও ছেলে তুহিন দেওয়ান ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে স্থানীয় অনেক নিরীহ পরিবারকে ব্যাপক অত্যাচার করতো।

বিবাদীদের অব্যাহত হুমকীর কারনে উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করে রাখতে একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর