শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির

ফতুল্লায় র‍্যাবের অভিযান: ঝোপের ভেতর থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝোপের ভেতরে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সন্তাপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ দল দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীকালে আশপাশের এলাকায় তল্লাশি চালানোর সময় দক্ষিণ সন্তাপুর এলাকার প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির পাশে একটি বালুর মাঠসংলগ্ন ঝোপের ভেতরে লুকিয়ে রাখা বিদেশি এয়ার রাইফেলটি উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

উদ্ধার করা এয়ার রাইফেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১১।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর