সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

পরকীয়া সন্দেহে স্ত্রী হত্যা: ফতুল্লার মোক্তারের মৃত্যুদণ্ড

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার সন্দেহ থেকে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী মোক্তার আলী (৫১)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকার বাড়িরটেকের মৃত মোকসেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লা থানার কাশিপুরের হাজিপাড়া এলাকায় স্ত্রী ফাতেমা আক্তার রেখার সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত মোক্তার আলীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর