সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

দলত্যাগী ও দেশত্যাগী নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন শ্রমিকলীগ নেতা পলাশ

মো. সোহেল আহমেদ / ৮২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ২০২৪ সালের ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের তৎকালীন পরিস্থিতি, দলের নেতাদের ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তার ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক পোস্টে কাউছার আহমেদ পলাশ লেখেন: ২০২৪ সালের আজকের এই দিনে এই সময়ে আমরা লড়ে যাচ্ছিলাম ফতুল্লা ও নারায়ণগঞ্জ এলাকায়। অথচ আওয়ামীলীগের অনেক নেতা মন্ত্রী এম পি দেশরত্ন শেখ হাসিনা কে রেখেই এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে চলে গিয়েছিল। ৫ আগস্টের আগেই যারা দেশত‍্যাগ করেছিলো সে সমস্ত অমানুষদের জবাবদিহিতার আওতায় এনে জবাব না চাইলে এটা তৃনমূলের সাথে প্রতারণার শামিল।

আর যারা এখন সরকারের সাথে আতাত করে নিজেদের ব‍্যবসা বানিজ‍্য বাংলাদেশে চালাচ্ছে এবং যাদের আত্মীয় স্বজনরা স্বাভাবিক জীবন যাপন করতেছে ঘুরে বেড়াচ্ছে আওয়ামীলীগ দেখলে না চেনার ভান করছে আর যাই হউক তাদের খবরদারি মানবোনা চলবেনা।

শেখ হাসিনা একমাত্র ঐক‍্যের প্রতীক। শেখ হাসিনার সরকার কে যারা লুটপাটের হাতিয়ার হিসেবে ব‍্যব্যবহার করেছে তাদের খবরদারি এবং নতুন করে দলের মধ‍্যে চাঁদাবাজি চলবেনা মানবোনা। কথা পরিষ্কার শেখ হাসিনা ছাড়া কোন নেতা নাই, শেখ হাসিনা ছাড়া কোন গান্ডুদের অযাচিত খবরদারি চলবেনা।

পোস্টে তিনি দাবি করেন, ২০২৪ সালের ওই সংকটময় সময়ে ফতুল্লা ও নারায়ণগঞ্জে তারা মাঠে ছিলেন, অথচ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য দেশত্যাগ করেছিলেন। একই সঙ্গে তিনি দলত্যাগকারী ও বিদেশে চলে যাওয়া নেতাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

এছাড়া বর্তমান সময়ে সরকারের সঙ্গে সমঝোতা করে ব্যবসা পরিচালনা এবং দলীয় পরিচয় অস্বীকার করার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের সমালোচনা করেন তিনি। পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে দলের ঐক্যের প্রতীক উল্লেখ করে তার বাইরে অন্য কোনো নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর