বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণসভায় উত্তেজনা: তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৮-১০ ফতুল্লায় থানার ভেতরে ‘সমঝোতা’ নাকি ‘সালিশ’? প্রশ্নের মুখে পুলিশ কর্মকর্তা আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত পানিবন্দী শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র প্রার্থী হাজ্বী রাসেল মাহমুদ ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে কলমাকান্দায় বিএনপির বিজয় র‍্যালি বন্দরে মা ও চার কন্যাকে আটকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

৫ আগস্টের পর ঘরে ঘরে চিটার জন্ম নিয়েছে : রুহুল আমিন সিকদার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার।

নিজের ফেসবুকে প্রকাশিত সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার আইডি থেকে অনেকবার পোস্ট করছি, ৫ আগস্ট ২০২৪-এর পর ঘরে ঘরে বেয়াদব জন্ম নিয়েছে, কিন্তু আজ পোস্ট করলাম ঘরে ঘরে চিটার জন্ম নিয়েছে।

​তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অসৎ উপায়ে সাধারণ মানুষের কাছ থেকে ১৫০০ টাকা করে দাবি করা হয়েছে এবং অনেকের কাছ থেকে ইতিমধ্যেই এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

​স্ট্যাটাসে তিনি অভিযুক্ত চার ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের পূর্ণাঙ্গ পরিচয় ও বাবা-মায়ের ঠিকানা জানা থাকলে কমেন্টে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। তালিকাভুক্ত চার ব্যক্তি হলেন: রফিকুর রহমান খান (৩২১, কুতুবপুর-৮, আরশাদুল আলম ফাহাদ (৩১৪, কুতুবপুর-৮, মোঃ আল-আমিন (৪৩৯, ফতুল্লা-১, মোঃ হাসিব (৪৪০, ফতুল্লা-১।

​বিএনপি নেতা রুহুল আমিন সিকদার আরও উল্লেখ করেন, কুতুবপুর ৮ নং ওয়ার্ডের গত নির্বাচনের প্রার্থী খোকন মাস্টার এই প্রতারক চক্রকে ফরম সরবরাহ করেছেন।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর